• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি

হিরোর স্ত্রীর অপছন্দ হওয়ায় বাদ পড়েছি: তাপসী

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

১৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

অভিনেত্রী তাপসী পান্নু। ভারতের দক্ষিণী সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন। তবে বর্তমনে বলিউডেই নিয়মিত অভিনয় করছেন।

কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে অনেক বাধার মুখে পড়েছেন তাপসী। তাকে ‘ব্যাড লাক চার্ম’ বলা হয়েছে। এমনকি হিরোর স্ত্রীর অপছন্দ তাই সিনেমা থেকেও বাদ পড়েছেন এই অভিনেত্রী।

তাপসী পান্নু বলেন, ‘আমি শুরুর দিকে কিছু অদ্ভুত সমস্যার সম্মুখীন হয়েছি। যেমন: কেউ কেউ বলেছে, তিনি অতটা সুন্দর না। হিরোর স্ত্রীর অপছন্দ হওয়ায় সিনেমা থেকে বাদ পড়েছি। একটা সিনেমার ডাবিং করছিলাম, তখন আমাকে বলা হয় হিরো আমার সংলাপ পছন্দ করেননি তাই এটা পরিবর্তন করতে হবে। আমি অস্বীকৃতি জানালে আমার অজান্তেই অন্যজনকে দিয়ে ডাবিং করানো হয়। এক সময় আমাকে বলা হয়, হিরোর আগের সিনেমা খুব একটা ব্যবসা করতে পারেনি, সিনেমার বাজেট কমাতে হবে, এজন্য আমার পারিশ্রমিক কম করতে বলা হয়। কিছু কিছু হিরো আমার এন্ট্রি দৃশ্য পরিবর্তন করতে বলেছে কারণ এই দৃশ্যগুলো নাকি তাদের ছাপিয়ে যায়। এগুলো আমার সম্মুখে ঘটেছে। জানিনা আমার অজান্তে কি ঘটেছে।’

এই সমস্যাগুলো সমাধানের জন্য কী করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এখন থেকে এমন সিনেমা করব যেগুলোতে কাজ করে খুশি হব। অনেকেই এটি করতে নিষেধ করেন। যখন কেউ নারীকেন্দ্রীক সিনেমাতে অভিনয় শুরু করেন, তার সঙ্গে একটি তকমা লেগে যায়, পুরুষ অভিনেতারা তাকে নায়িকা চরিত্রে নিতে চায় না।’

‘চশমে বাদ্দুর’ সিনেমার মাধ্যমে ২০১৩ সালে তাপসীর বলিউডে অভিষেক হয়। এরপর ‘পিংক’, ‘নাম শাবানা’, ‘থাপ্পড়’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে তার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। ‘রাশমি রকেট’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তাপসী। এছাড়া ‘হাসিন দিলরুবা’, ‘লুপ লাপেটা’ ও ভারতীয় ক্রিকেটার মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিতু’-তে তাকে দেখা যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন