• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু দীর্ঘদিনের মামলার জটিলতা শেষ, মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত শিশুদের জন্য পাঁচ বিশেষায়িত হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

ক্রীড়া সংশিষ্টদের মাঝে প্রণোদনার অর্থ বিতরন করলেন শেরপুর জেলা প্রশাসক

নিজস্ব সংবাদ দাতা / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

১৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:

শেরপুরে করোনা ভাইরাস জনিত কারণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর অধীনস্থ জাতীয় ক্রীড়া পরিষদ হতে প্রেরিত অসচ্ছল ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, খেলোয়াড়, রেফারি, আম্পায়ার এবং ক্রীড়াসংশিষ্ট শেরপুরের ৪৫ ব্যক্তির মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। ১৮ নভেম্বর বুধবার দুপুরে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুদান বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে ওই আর্থিক প্রণোদনার অর্থ বিতরন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। শেরপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে ৪৫ জন ব্যক্তির মাঝে আর্থিক অনুদান হিসেবে প্রত্যেককে ৭ হাজার টাকা করে প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ওয়ালিউল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজিমুল হাসান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারন সম্পাদক হাকিম বাবুলসহ ক্রীড়া সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন