• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

সাবেক ফুটবলার বাদল রায় আর নেই

নিজস্ব সংবাদ দাতা / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

২২ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি বাদল রায় মারা গেছেন। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার এক ঘনিষ্ঠ বন্ধু।
কিছুদিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি হন। এরপর কিডনি জটিলতা দেখা দিলে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষা-নিরীক্ষার পর তার লিভার ক্যান্সার ধরা পড়ে। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি।
এর আগে গত ১৩ আগস্ট করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। করোনাকে জয় করলেও ক্যান্সারকে জয় করা হলো না তার।
বাদল রায় জাতীয় দলের হয়ে খেলেন ১৯৮১ থেকে ৮৬ পর্যন্ত। ১৯৭৭ থেকে ১৯৮৯ পর্যন্ত খেলেন মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে। জেতেন পাঁচটি লিগ শিরোপা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন