• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু দীর্ঘদিনের মামলার জটিলতা শেষ, মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত শিশুদের জন্য পাঁচ বিশেষায়িত হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হচ্ছে: দীনেশ ত্রিবেদী গ্যাস সংকট নিয়ে স্বস্তির খবর নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর বিএনসিসির উদ্যোগে কুমিল্লায় ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের প্রধান গেট ভেঙে জরাজীর্ণ, ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৯৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

২৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুরে ৮ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঐ বাড়ির ভাড়াটিয়ার ছেলের (১৪) বিরুদ্ধে। এ ঘটনায় মিরপুর থানা পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করেছে।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের দক্ষিণকাটদহ এলাকায় গতকাল রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মেয়েটির মায়ের দেওয়া অভিযোগের ভিত্তিতে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মিরপুর থানা পুলিশ অভিযুক্তকে আটক করে।

ওই কিশোরের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা এলাকায়। তারা স্ব-পরিবারে দক্ষিণকাটদহ এলাকার ভুক্তভুগির বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতো।

ভুক্তভোগীর মায়ের দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ওই কিশোর তার শিশু কন‌্যাকে তার ঘরে ডেকে নিয়ে নির্যাতন করে। এ ঘটনায় মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি সে তার মা কে জানায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শুভ্র প্রকাশ দাস এ তথ্য নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন