• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

ছাগল নিয়ে বিরোধ, ৯ মাসের অন্তঃসত্ত্বাকে মারপিট

নিজস্ব সংবাদ দাতা / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

২৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, বগুড়া প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে ছাগল নিয়ে বিরোধের জেরে খুরশিদা খাতুন (৩০) নামের ৯ মাসের এক অন্তঃসত্ত্বাকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই অন্তঃসত্ত্বাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় খুরশিদার মা মনোয়ারা বেগম থানায় অভিযোগ দায়ের করলে সোমবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

অভিযোগে জানা যায়, উপজেলার কদমা দক্ষিণ গণিপুরে মনোয়ারা বেগমের মেয়ে খুরশিদা খাতুন গত শুক্রবার দুপুরে তার বসতবাড়ির উত্তর পাশের ফাঁকা জায়গায় ছাগল বেঁধে রাখে। কদমার কাইছের আলীর ছেলে ইউনুছ আলী (৪৫) বেঁধে রাখা ওই ছাগল তার অন্যসব ছাগলের সাথে টেনে নিয়ে যাচ্ছিলেন। এ সময় খুরশিদা বাধা দিলে ইউনুছ আলী ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়িভাবে মারপিট করে। এতে তার রক্তক্ষরণ শুরু হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে নওগাঁ সদর হাসপাতালে নেয়।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন