• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
“লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক মূল্য তালিকা না থাকায় দুই মিষ্টির দোকানকে জরিমানা ভুয়া ডাক্তার চক্রে জিম্মি দেশের স্বাস্থ্যব্যবস্থা মেঘনায় ২০ সরকারি দপ্তরে জনবল সংকট মাঠের দায়িত্ব শেষে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা

সেই অভিনেত্রী করলেন কী?

নিজস্ব সংবাদ দাতা / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

২৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বলিউড অভিনেত্রী সানা খান। তবে কিছুদিন আগে শোবিজ জগত থেকে বিদায় নিয়েছেন। এরপর সম্প্রতি বিয়ের ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) অনেকটা গোপনেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন সানা। ভারতের সুরাটের বাসিন্দা মুফতি আনাস সাইয়িদকে বিয়ে করেছেন রিয়েলিটি শো ‘বিগ বগ সিক্স’ প্রতিযোগী।

এদিকে বিয়ের পর নিজের নাম পরিবর্তন করেছেন সানা খান। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার নাম পাল্টে সাইয়িদ সানা খান লিখেছেন তিনি। শুধু তাই নয়, ইনস্টাগ্রামে বধূ বেশে বেশ কিছু ছবিও পোস্ট করেছেন।

হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন সানা খান। ‘বিগ বস’র পাশাপাশি ‘খতড়ো কে খিলাড়ি’ রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছেন তিনি। এছাড়া ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন সানা।

বিয়ে প্রসঙ্গে এই অভিনেত্রী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আল্লাহর সন্তুষ্টির জন্য দু’জন ভালোবেসেছি। আল্লাহর সন্তুষ্টির জন্য দু’জন বিয়ে করেছি। আল্লাহ যেন এই দুনিয়ায় ও জান্নাতে আমাদের এক করেন।’

এর আগে গত মাসের শুরুতে ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে লম্বা একটি বিবৃতিতে ৩৩ বছর বয়সি এই অভিনেত্রী জানান, ইন্ডাস্ট্রি থেকে তিনি অনেক খ্যাতি, সম্মান ও অর্থ উপার্জন করেছেন। কিন্তু এটিই তার জীবনের লক্ষ্য নয়। তিনি এখন সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলবেন ও মানুষের সেবা করবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন