• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গ্যাস সংকট নিয়ে স্বস্তির খবর নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর বিএনসিসির উদ্যোগে কুমিল্লায় ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের প্রধান গেট ভেঙে জরাজীর্ণ, ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের অনন্য দৃষ্টান্ত

নিজস্ব সংবাদ দাতা / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

২৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,  মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

৭০ বছরের এক বৃদ্ধাকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। একটি ঘরের জন্য নিদারুণ কষ্টে দিন পার করছিলেন সদর উপজেলা বেগুনবাড়ি ইউনিয়নের নতুন পাড়া গ্রামের ৭০ বছর বয়সী বিধবা মর্জিনা বেগম। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম তাকে একটি পাকা ঘর তৈরি করে দেয়ার আশ্বাস দেন।

প্রতিশ্রুতি দেয়ার মাত্র ৫ দিনের মধ্যে মর্জিনা বেগমকে মাথা গোঁজার জন্য নতুন পাকা ঘর করে দেন তিনি। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সদর উপজেলা বেগুনবাড়ি ইউপি’র নতুন পাড়া গ্রামের মর্জিনা বেগমের নতুন ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল মামুন, সহকারী কমিশনার(ভূমি) কামরুল হাসান সোহাগ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাকসুদা আক্তার মাসুসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ। ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় জেলা প্রশাসক বলেন, ‘মুজিব শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার অর্থায়নে বৃদ্ধা মর্জিনা বেগমেকে একটি নতুন ঘর তৈরি করে দেওয়া হয়েছে এবং আগামী দিন গুলোতে তার যেন কোন সমস্যা না হয় সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা দেওয়া হবে।’

জানা যায়, মর্জিনা বেগমের চলতি বছরে বর্ষায় মাটির তৈরি একমাত্র ঘরটি ভেঙে পড়ে যায়। বাড়ি নির্মাণের অর্থ না থাকায় সে অন্যের বাড়িতে গিয়ে রাত্রী যাপন করতো। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন