• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট

প্রথম সিনেমায়ই বাজিমাত করেছেন সুনেরাহ

নিজস্ব সংবাদ দাতা / ২২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নবাগত চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামাল। ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। আর প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন এই নায়িকা। রুপালি জগতে পা রেখেই তার হাতে উঠতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ যেন একাদশে বৃহস্পতি।

বুধবার (৩ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এর চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এ ‘ন ডরাই’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন সুনেরাহ। শ্রেষ্ঠ সিনেমা, শ্রেষ্ঠ পরিচালকসহ বেশ ক’টি বিভাগে পুরস্কার অর্জন করেছে সিনেমাটি।

পুরস্কার পেয়ে বেশ উচ্ছ্বসিত সুনেরাহ। তিনি বলেন, পুরস্কার সবসময় কাজের অনুপ্রেরণা যোগায়। ক্যারিয়ারের প্রথম সিনেমায় পুরস্কার পেয়ে কাজের অনুপ্রেরণা ও দায়িত্ব অনেকগুণ বেড়ে গেল।

শুরুটা নাচ শেখার মধ্য দিয়ে। মাত্র আড়াই বছর বয়সে বুলবুল ললিতকলা একাডেমিতে (বাফা) নাচ শেখা শুরু করেন সুনেরাহ। স্কুলে থাকতে থিয়েটারেও অভিনয় করেন তিনি। পাশাপাশি খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন। তখন বাস্কেটবল ও ভলিবল ছিল তার পছন্দের খেলা।

বিটিভির তালিকাভুক্ত নৃত্যশিল্পী ছিলেন সুনেরাহ। সেখান থেকে এক পরিচিতজনের মাধ্যমে র‌্যাম্পে পথচলা শুরু করেন। তখন তিনি নবম শ্রেণির ছাত্রী ছিলেন। ছোটবেলা থেকে বড় পর্দায় কাজ করার স্বপ্ন বুনেন সুনেরাহ। মায়ের উৎসাহে তা পূর্ণ হয় ‘ন ডরাই’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ও তানিম রহমান অংশু পরিচালিত এ সিনেমায় একজন সার্ফারের চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন