• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু দীর্ঘদিনের মামলার জটিলতা শেষ, মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত

শেরপুরের নকলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১

৮ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
“করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
সোমবার দুপুরে নকলা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষসহ করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমীন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল রশিদের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা উম্মে কুলসুম রেনু প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন