• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

তাহিরপুরের হাওর ভ্রমণে নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদ দাতা / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১

১২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দেশব্যাপী করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার সবধরনের পর্যটনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একইসঙ্গে তাহিরপুরের হাওর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

ইতোমধ্যে পর্যটকবাহী বেশ কিছু নৌকা এবং বাসকে ফেরত দেওয়া হয়েছে। পর্যটক বহন না করার জন্য সকল নৌ-ঘাটকে নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে তৎপর রয়েছে তাহিরপুর থানা পুলিশ এবং টেকেরঘাট পুলিশ ফাঁড়ি। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির বললেন, সকলের সহযোগিতায় তাহিরপুরকে করোনামুক্ত রাখার বিষয়ে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। সারাদেশে লকডাউন চলছে। এ জন্য পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। শুক্রবার ছুটির দিনে পর্যটক বেশি হওয়ায় আমরা বের হয়েছিলাম। অনেক পর্যটকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। লকডাউন যদি না বাড়ানো হয় তাহলে আগামী ১৬ তারিখ পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন