• সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
“তিন মাসে চার খুন” বক্তব্য নিয়ে প্রশ্ন, একটি হত্যাকাণ্ডের তথ্য মিলছে না মেঘনায় জমি সংক্রান্ত জেরে ভাইয়ের বিরুদ্ধে খুন-জখমের আশঙ্কার অভিযোগ দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলছে এনসিপি: হাসনাত আবদুল্লাহ এমপি নির্বাচনী গণসংযোগে হামলার মামলায় আ’লীগের ৮৬ নেতাকর্মী আসামি মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় স্বজনপ্রীতির অভিযোগে তথ্য মন্ত্রীকে স্মারকলিপি প্রদান

নিজস্ব সংবাদ দাতা / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

২৯ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

অলিউল্লাহ, রাজশাহী: রাজশাহীতে করোনাকালিন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা থেকে রাজশাহীর প্রকৃত অসচ্ছল সাংবাদিকরা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে । এ নিয়ে ব্যাপক অসন্তুষ্টিতে ভুগছেন রাজশাহীর প্রকৃত অসচ্ছল সাংবাদিকরা। বিষয়টি উল্লেখ করে রাজশাহীর ৪ টি সাংবাদিক সংগঠণ, একটি প্রেসক্লাব ও একটি স্থানীয় পত্রিকার সম্পাদক স্বাক্ষরিত স্মারকলিপি রাজশাহীর জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরাবর পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২ঃ৩০ মিঃ এ রাজশাহীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুল জলিলের হাতে এ স্মারকলিপি তুলে দেয়া হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফুল হক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক সুবিধা বঞ্চিত প্রকৃত অসচ্ছল সাংবাদিকদের পক্ষে স্মারকলিপি প্রদান করেন দৈনিক রাজশাহীর আলো সম্পাদক আজিবার রহমান, মানবাধিকার সাংবাদিক সংগঠণ আইএইচসিআরএফ সভাপতি মিজানুর রহমান পাইলট, রাজশাহী জেলা বিএমএসএফ সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, রাজশাহী জেলা আরজেএফ সভাপতি শাহিনুর রহমান সোনা, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যান সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, রাজশাহী মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন