ঢাকা   ০৬:২৭:২৪ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

Reporter Name
  • Update Time : Tuesday, November 30, 2021,
  • 271 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৯ নভেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

 মেঘনা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (  ওসি) মোঃ ছমিউদ্দিন। গতকাল সোমবার রাত ৯ টায় এ মতবিনিময় করেন। মতবিনিময় কালে মোঃ ছমিউদ্দিন বলেন সন্ত্রাস, চাদাবাজ, মাদক ব্যবসা এ থানায় চলবেনা, এ বিষয়ে পুলিশ জিরো টলারেন্স, একটি বাসযোগ্য ও সু  শৃঙ্খল থানা গড়তে মিডিয়া কর্মীদের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন আমার সর্বাত্মক চেষ্টা দিয়ে আইনশৃঙ্খলাকে স্বাভাবিক রাখবো,কোথাও বিঘ্ন ঘটলে পুলিশকে জানাবেন। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, সাবেক সভাপতি আব্দুল মালেক, সাবেক সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব শহিদুজ্জামান রনি, নওরোজ প্রতিনিধি সেলিম আহমেদ, আহবায়ক কমিটির নির্বাহী সদস্য মহসিন ভূইয়া, আলম শাহআয়ন, আমাদের নতুন সময় প্রতিনিধি ইমাম হোসেন, সিএন এন বাংলা টিভির প্রতিনিধি জাহাঙ্গির হোসেন, বাংলাদেশ প্রতিনিধি, মিজানুর রহমান, নয়াদিগন্ত প্রতিনিধি নাজমুল হোসেন, দৈনিক নবচেতনা প্রতিনিধি মমিনুল ইসলাম, কালের দিগন্ত প্রতিনিধি আলাউদ্দিন ইসলাম, মুক্ত খবর প্রতিনিধি হাসান মাহমুদ মুক্তি  প্রমুখ। ওসি আরও বলেন জনগণ নিরদ্বিধায় এ থানায় পুলিশের সেবা পাবে, আমি সকলের সহযোগিতা কামনা করি, সরকারের যে ভিশন অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে আমরা বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি