• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ই-নামজারি চালুর পরও ঘুষ ছাড়া ফাইল নড়ে না: এমপি সুলতানা মেয়াদপূর্তির আগে সঞ্চয়পত্র ভাঙালে কমবে মুনাফা, টিআইএন না থাকলে বাড়বে কর ২৯ দিনে দেশে এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে প্রায় ২৬ হাজার কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী মতপ্রকাশের স্বাধীনতায় সরকার উদার থাকবে: তথ্য উপদেষ্টা আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ঢাকায় স্বীকৃতি থেকে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত হচ্ছেন গ্রামাঞ্চলের মানুষ ঘরে বসেই উন্নত চিকিৎসাসেবা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী আন্তঃজেলা সিরিয়াল কিলার গ্রেপ্তার: আইজিপির পুরস্কার পেলেন নওগাঁর এসপি

মহাসড়কে ইজিবাইক চলতে পারবে না’

নিজস্ব সংবাদ দাতা / ২৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

৪ এপ্রিল ২০২২,বিন্দুবাংলা টিভি. কম,ডেস্ক রিপোর্ট :দেশের কোনো মহাসড়কে অ্যাসিড ব্যাটারিচালিত ইজিবাইক চলতে পারবে না, জানিয়ে হাইকোর্টের একটি আদেশ সংশোধন করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে সরকারি নীতিমালা মেনে অন্যান্য সড়কে বৈধ ইজিবাইক চলতে বাধা নেই। এছাড়া এ সংক্রান্ত রুল নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (৪ এপ্রিল) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এসব আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর ও মনিরুজ্জামান আসাদ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন।

২০২১ সালের ১৩ ডিসেম্বর এ বিষয়ে ‘‘বাঘ ইকো মোটরস লিমিটেড’’-এর সভাপতি কাজী জসিমুল ইসলামের পক্ষে ইজিবাইকের চলাচল বন্ধে হাইকোর্টে রিট করা হয়।

ওই রিটের শুনানি নিয়ে ২০২১ সালের ১৫ ডিসেম্বর সারাদেশের সড়কগুলো থেকে অ্যাসিড ব্যাটারিচালিত ইজিবাইক অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে এগুলো আমদানিতে নিষেধাজ্ঞা দেন আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন এবং রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

রিট আবেদনে বলা হয়, ইজিবাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই ইজিবাইকগুলো পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর। এছাড়া এগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে। এই ইজিবাইকের বিদ্যুৎ খাত থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না।

রিটে শিল্প মন্ত্রণালয় সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সচিবসহ সাতজনকে বিবাদী করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন