• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

জীবনের ঝুঁকিতে তপন চেয়ারম্যান

নিজস্ব সংবাদ দাতা / ২৯৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

১৭ আগষ্ট ২০২৩ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, নিজস্ব প্রতিবেদক।।

 

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ ভবনটি জনাকীর্ণ হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে অফিস কার্যক্রম পরিচালনা করছেন পরিষদের চেয়ারম্যান মোঃ মাইনুদ্দিন মুন্সি তপন। গত ৫ বছর আগেই তৎকালীন জেলাপ্রশাসক পরিত্যক্ত ঘোষণা করেছেন ভবনটি। পরবর্তীতে সেননগর বাজারের একটি ভাড়া অফিসে কিছুকাল অফিস করেছেন। আবার জনাকীর্ণ অফিস টিতে উপরে রং করে ঝকঝকে করে সেই ঝুঁকিপূর্ণ ভবনেই কাজ কর্ম চালাচ্ছেন। পাশের রুমে ইউনিয়ন তথ্যকেন্দ্র। উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন গোবিন্দ পুর ফলে সালিশ সহ বিভিন্ন সরকারি সুবিধা ভোগীদের উপস্থিতি থাকে অনেক। গিঞ্জি গিঞ্জি করে বসে মাতাব্বররা সালিশি করেন।যেকোনো মুহূর্তে বড় দূর্ঘটনার স্বীকার হতে পারে। ঘটতে পারে হতাহতের মত ঘটনা। এ বিষয়ে গোবিন্দ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি তপন বলেন ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ জনগণের কথা চিন্তা করে অফিস করি।নতুন ভবনের জন্য প্রস্তাবনা পাঠানো আছে। আগামী সপ্তাহে দপ্তরে যোগাযোগ করবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন