• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

মেঘনার চালিভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

২৪ সেপ্টেম্বর ২০২৩ ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, নিজস্ব প্রতিবেদক।। 

 

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের চালিভাঙ্গা, নলচর, ইসলাম পুর, ফরাজি কান্দি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। আজ রোববার কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মুহাম্মদ মহসিন সহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালায়।

অভিযানে রামদা, টেটা, ছুরি, ককটেল সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় স্থানীয় সাংবাদিকসহ চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১৮ সেপ্টেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়।সংঘর্ষে চালিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নিজাম সরকার (৪০) নিহত হয় এবং অন্তত ১০ -২০ জন উভয় গ্রুপের আহত হয়। এ ঘটনায় নিহতের ভাই টিটু বাদী হয়ে জেলা পরিষদ সদস্য মোঃ কাইয়ুম হোসাইনকে ১নং আসামী করে ২৪ জন নামীয় ও অজ্ঞাত ৫০থেকে ৬০ জনের বিরুদ্ধে গত ১৯ সেপ্টেম্বর একটি হত্যা মামলা করেন। এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । অন্যদিকে মামলার  ১নং আসামী সহ অন্যরা পলাতক রয়েছে ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন