ঢাকা   ০৬:১৯:২৯ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সভাপতি বিপ্লব সিকদার, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান রনি

Reporter Name
  • Update Time : Sunday, December 17, 2023,
  • 303 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লার “মেঘনা উপজেলা প্রেসক্লাব” এর  দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিকআজকের পত্রিকা,   মেঘনা প্রতিনিধি,  মাহমুদুল হাসান বিপ্লব সিকদার সভাপতি, মানব জমিন মেঘনা প্রতিনিধি, মুহাম্মদ শহিদুজ্জামান রনি সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হয়েছে । ১৬ই ডিসেম্বর শনিবার সন্ধা৭ টায় ক্লাবের হলরুমে সাধারণ সভা শেষে নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন মানিক গোপন ব্যালটের মাধ্যমে  নির্বাচন প্রক্রিয়া শেষ করে বিজয়ীদের নাম ঘোষণা করেছেন। এর মধ্যে মুহাম্মদ শহিদুজ্জামান রনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে সভাপতি প্রার্থী সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল মালেক ও বর্তমান সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব প্রার্থী থাকায় গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়। এতে মোট ১৪ টি ভোটের মধ্যে ১২ টি ভোট কাষ্ট হয়। মাহমুদুল হাসান বিপ্লব সিকদার ১০ ভোট পেয়ে বিজয় লাভ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেন, জাকির হোসেন, মহসিন ভুইয়া, জাহাঙ্গীর আলম, ইমাম হোসেন, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, মমিনুল ইসলাম, ইব্রাহিম খলিল, হাসান মাহমুদ মুক্তি, নাজিমুদ্দিনসহ অন্যরা। উল্লেখ্য আগামী ৩১ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি