• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল, মহাসচিব সাইফুল মেঘনায় মরহুম সিরাজুল ইসলাম লন্ডনী স্মৃতি মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেঘনায় গোবিন্দপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু সংসদে যাচ্ছেন কুমিল্লার ছয় নতুন মুখ দাউদকান্দি-মেঘনায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা” মেঘনায় বিএনপির দুর্গ ভাঙতে নীরব কৌশলে জামায়াত ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে

মেঘনায় সংবাদ কর্মীর ওপর হামলা

নিজস্ব সংবাদ দাতা / ১৪৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪

 

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লা মেঘনা উপজেলায় একটি দৈনিক পত্রিকার স্টাফ রিপোর্টার ও মেঘনা উপজেলা প্রেসক্লাবের সদস্য মো. মমিনুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার হয়েছে । বৃহস্পতিবার (২০ জুন) সকালে উপজেলার নয়া-কান্দারগাঁও স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।মমিনুল ইসলাম বাদী হয়ে আজ শুক্রবার (২১জুন) মেঘনা থানায় ৬ জন নামীয় ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন- উপজেলার লুটেরচর গ্রামের জজ মিয়ার ছেলে গোলাপ গাজী (৩৩), রাসেল গাজী (২৮) ও আবুল কালাম আজাদ (৪০), লুটেরচর গ্রামের মাহাবুব সিকদার (৪৮), কান্দারগাঁও গ্রামের বসু মিয়ার ছেলে মো. হাবীব (৩০) ও আব্দুল জাব্বার মিয়ার ছেলে মো. সোহান (২৪)।

অভিযোগ সূত্রে জানা যায়, আসামিরা অভিযোগকারীকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকিসহ পূর্ব বিরোধিতার জেরে সংবাদকর্মীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় শিকার হওয়া মমিনুল ইসলামের চিৎকারে এলাকার লোকজন হাজির হলে সে প্রাণে রক্ষা পায় এবং তারা লোকসমাগম দেখে পালিয়ে যায়। এমনকি হামলাকারীরা তার প্যান্টের পকেট থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।

আহত মো. মমিনুল ইসলাম বলেন, আমি সবসময় সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচার করি তারা কোনো ভাবেই চায় না, বিগত দিনের লেখাসহ সবকিছু মিলিয়ে পূর্ব বিরোধিতার জেরে ১ নম্বর আসামী গোলাপ গাজী সোশ্যাল মিডিয়া ফেসবুকসহ বিভিন্ন ভাবে আমাকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। গত বুধবার ফেসবুকে হুমকি দিয়ে পরদিন গোলাপ গাজী তার দলবল নিয়ে আমার ওপর আক্রমণ করে। লোকজন উপস্থিত হওয়ায় আমি অল্পের জন্য প্রাণে বেঁচে যাই। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে মেঘনা থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে আমাদের কাছে একটি অভিযোগ এসেছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন