• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেনসিডিলসহ আটক ১ সিংড়ায় এমপি আনুর নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন সুলতানপুর চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন কটিয়াদী পৌর নির্বাচন: পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা সৈয়দ শামসুল আরেফিন তারাকে নিয়ে ভোটারদের মাঝে ব্যাপক গুঞ্জন এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নতুন পানিতে চাঙা চলনবিল, বেড়েছে দেশি মাছের আমদানি চট্টগ্রামে বন্যায় মৎস্য ও কৃষিখাতে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা জিয়া শিশু কিশোর মেলার সাংগঠনিক ও পরিচিত সভা-২০২৬ অনুষ্ঠিত চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেপ্তার ১

নতুন শিক্ষাক্রমের কার্যক্রম স্থগিত হয়নি: এনসিটিবি চেয়ারম্যান

নিজস্ব সংবাদ দাতা / ৩২৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন শিক্ষাক্রমের কার্যক্রম স্থগিত হওয়ার তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম।

আজ শনিবার দুপুরে চেয়ারম্যান ফরহাদুল বলেন, ‘আমরা শুনেছি, নতুন শিক্ষাক্রমের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য এসেছে, বিষয়টি সঠিক নয়। তবে বগুড়ায় নতুন শিক্ষাক্রম নিয়ে আগামীকাল রোববার একটি কর্মশালা ছিল, সেটি স্থগিত করা হয়েছে।’

ফরহাদুল ইসলাম আরও বলেন, ‘নতুন শিক্ষাক্রম বাতিল করতে সরকারের নির্বাহী আদেশ প্রয়োজন। এনসিটিবি চাইলেও নতুন শিক্ষাক্রম বাতিল করতে পারে না।’

নতুন শিক্ষাক্রম গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে বাস্তবায়ন করা হয়। আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে এই শিক্ষাক্রম চালু হওয়ার কথা রয়েছে


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন