ঢাকা   ০৫:৩২:০১ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪ ৫০০ উপজেলায় যাচ্ছে মানসিক স্বাস্থ্যসেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে হামের উপসর্গে ৬ মৃত্যু, আক্রান্ত ১,২১৩ ‘নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?’, ক্ষুব্ধ রেলমন্ত্রী সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী

সন্তান বাঁচাতে কিডনি দিবেন মা

Reporter Name
  • Update Time : Tuesday, January 28, 2025,
  • 772 Time View

 

মেঘনা প্রতিনিধি।।

মায়ের চেয়ে বহুল উচ্চারিত শব্দ আর নেই। জন্মের পর, চোখ খোলার পর যে মানুষটিকে প্রথম দেখে শিশু, সেই মানুষটি মা। পৃথিবীর যেকোনো দেশে যেকোনো ভাষায় শিশু প্রথম উচ্চারণ করে ‘ম’ শব্দটি। ‘ম’ থেকে মা। জ্ঞানেন্দ্রমোহন দাস তাঁর বিখ্যাত ‘বাঙ্গালা ভাষার অভিধান’ গ্রন্থে ‘মা’ শব্দের ব্যাখ্যা করেছেন ‘সকল জাতির ভাষার আনুকৃত’।মা-হারা এক গ্রাম্য কিশোরী গভীর জ্যোৎস্না রাতে মায়ের জন্য কাঁদে আর গায়,
”মাগো তোমার মতো নেয় না কেহ আমায় বুকে টানি” আঁচল দিয়া মোছায় না কেউ আমার চোখের পানি’
হায়রে মা জননী আমার, হায়রে মা জননী।
মমতাময়ী মায়েরা সন্তানের জন্য কি করতে পারেন তার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মানিকার চর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মোসা. খুকি আক্তার। মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে থাকা ছেলেকে নতুন জীবন দিতে নিজের একটি কিডনি দান করতে যাচ্ছেন। পরিবার সূত্রে জানা যায় , দরিদ্র পরিবারে জন্ম নেওয়া  মো. সাইফুল ইসলাম (২৬)  তিন ভাই বোনের মধ্যে দ্বিতীয় এবং তার একটি আড়াই বছরের ফুটফুটে কন্যাসন্তানও রয়েছে। কিন্তু এক বছর ধরে কিডনি রোগে ভুগে দুর্বিষহ জীবন যাপন করছেন তিনি। তার চিকিৎসার জন্য প্রতি মাসে ৭০-৮০ হাজার টাকা খরচ হতো, যা সামলানো ছিল পরিবারের জন্য প্রায় অসম্ভব। তবে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে তার আত্মীয়স্বজন ও মেঘনাবাসী। সবার সহযোগিতায় সাইফুল এত দিন চিকিৎসা চালিয়ে আসছেন। কিন্তু তার কিডনি প্রতিস্থাপন ছাড়া এখন আর কোনো পথ নেই। সন্তানের জীবন বাঁচাতে সাইফুলের মা মোসা. খুকি আক্তার এগিয়ে এসেছেন। তিনি তার ছেলেকে নিজের একটি কিডনি দান করতে রাজি হয়েছেন। এই সাহসিক ও ভালোবাসার কাহিনি হৃদয় ছুঁয়ে দিয়েছে পুরো মেঘনা অঞ্চলের মানুষকে।

পরিবার সূত্রে আরও জানা যায়

আগামী বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর শ্যামলীর সিকেডি হাসপাতালে হবে সাইফুলের কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচার। তবে এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে মা-ছেলে দুজনই হাসপাতালে ভর্তি হবেন।

অস্ত্রোপচারের সময় প্রয়োজন হবে প্রায় পাঁচ ব্যাগ রক্ত। সাইফুলের রক্তের গ্রুপ ‘ও পজেটিভ’। মায়ের ভালোবাসা আর মেঘনাবাসীর সহযোগিতা যেন সাইফুলের জীবনে নতুন আশার আলো হয়ে দেখা দিয়েছে। তবে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়া এবং সাইফুলের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। নারী নেত্রী দিলারা শিরিন বলেন মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ও মেঘনাবাসীর মানবিক উদ্যোগ একত্রে সাইফুলের জীবনে নতুন স্বপ্ন বুনে দিতে পারে। এই অনন্য আত্মত্যাগ এবং সহযোগিতা সবার হৃদয়ে একটি চিরস্থায়ী দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি