• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মূল্য তালিকা না থাকায় দুই মিষ্টির দোকানকে জরিমানা ভুয়া ডাক্তার চক্রে জিম্মি দেশের স্বাস্থ্যব্যবস্থা মেঘনায় ২০ সরকারি দপ্তরে জনবল সংকট মাঠের দায়িত্ব শেষে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলাই এখন সবচেয়ে জরুরি অপরাধ দমনে জিরো টলারেন্স, মেঘনায় উন্নয়ন বঞ্চিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে — ড. মোশাররফ কোরবানির পশুর হাট ইজারাদার: শুধু ব্যবসা না আধিপত্য মেঘনায় ইয়াবাসহ আটক মোসলেম মিয়াকে কারাগারে প্রেরণ “তিন মাসে চার খুন” বক্তব্য নিয়ে প্রশ্ন, একটি হত্যাকাণ্ডের তথ্য মিলছে না মেঘনায় জমি সংক্রান্ত জেরে ভাইয়ের বিরুদ্ধে খুন-জখমের আশঙ্কার অভিযোগ

জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি শাহীন রেজা, সাধারণ সম্পাদক শহিদ আজাদ

নিজস্ব সংবাদ দাতা / ২৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।

জাতীয়তাবাদী লেখক ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে কবি ও সাংবাদিক শাহীন রেজা সভাপতি এবং কবি ও শিক্ষাবিদ ড. অধ্যাপক শহিদ আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কমিটি ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন নাসরীন নঈম, ফেরদৌস সালাম, শামীমা চৌধুরী, জামাল উদ্দিন জামাল, শাহীন চৌধুরী, জামাল উদ্দিন বারী, কামরুজ্জামান, জামসেদ ওয়াজেদ, মনসুর আজিজ, এ বি এম সোহেল রশীদ, আতিক হেলাল ও ক্যামেলিয়া আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মিতা আলী, আবু হেনা আব্দুল আউয়াল, ফরিদ ভূইঁয়া, কাজী রহিম শাহরিয়ার, সৈয়দ রনো, আদিত্য নজরুল, আবিদ আজম, আবীর বাঙ্গালী ও রুনা আক্তার স্বপ্না। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মোসলেহ উদ্দিন এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে জালাল খান ইউসুফী, মুস্তফা হাবীব, গাজী গিয়াস উদ্দিন, ফারুক জাহাঙ্গীর, সিকান্দার কবীর, আনসার উদ্দিন ভূইঁয়া, তানভীর জাহান চৌধুরী, জেসমিন দীপা, দেলোয়ার হোসেন ও সাহেদ বিপ্লব।

কমিটির অন্যরা হলেন, দপ্তর সম্পাদক সৈয়দ জাহিদ মাহমুদ, যুগ্ম দপ্তর সম্পাদক নূরুল আবছার, প্রচার সম্পাদক উমর ফারুক, যুগ্ম প্রচার সম্পাদক জাবেদ পাটোয়ারী, যোগাযোগ ও মিডিয়া সম্পাদক নুরুল হোসেন কাইয়ুম, যুগ্ম যোগাযোগ ও মিডিয়া সম্পাদক রাজু আহমেদ, অর্থ সম্পাদক জুলফিকার আলী, যুগ্ম অর্থ সম্পাদক জাফর আলম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শান্তা মারিয়া, যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবিত সারওয়ার, প্রকাশনা সম্পাদক মঈন মুরসালিন ও যুগ্ম প্রকাশনা সম্পাদক আবুল খায়ের, তথ্য সম্পাদক এনামুল কবীর রূপম, যুগ্ম তথ্য সম্পাদক মাহমুদুন নবী জ্যোতি, গবেষণা সম্পাদক পলি রহমান, যুগ্ম গবেষণা সম্পাদক শারমিন আহমেদ ও নিয়াজ মাহমুদ, ধর্মবিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, যুগ্ম ধর্মবিষয়ক সম্পাদক জহুরুল হক বিপ্লব, সাংস্কৃতিক সম্পাদক শাওন আশরাফ, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক বিপাশ আনোয়ার ও দীপাস আনোয়ার, আপ্যায়ন সম্পাদক খালেদা সরদার, যুগ্ম আপ্যায়ন সম্পাদক আলমগীর সরকার লিটন, আবৃত্তিবিষয়ক সম্পাদক আলম বাঙ্গালী, যুগ্ম আবৃত্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এজাজ আলী, যুগ্ম স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোহসিনা, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. শহীদুল জাহিদ, যুগ্ম শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. আলী কাউসার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইকবাল সেলিম, যুগ্ম আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাকসুদুল হাসান সবুজ, আইটি সম্পাদক অধ্যাপক রুমানা পারভীন, যুগ্ম আইটি সম্পাদক মঞ্জুর ইসলাম, শৃঙ্খলাবিষয়ক সম্পাদক হাসান কামরুল, যুগ্ম শৃঙ্খলাবিষয়ক সম্পাদক এম এম শাহানূর, সমাজ কল্যাণ সম্পাদক মো. আবু তাহের, যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদক কবিপ্রাণ সঞ্চয় কবীর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন