ঢাকা   ০৬:২০:৪৮ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাকেরগঞ্জে অবৈধ বালু-মাটি কাটায় জরিমানা, কারাদণ্ড চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে নতুন রোগী ১,৪২৮, মৃত্যু ৪ ফ্যামিলি কার্ডের নামে টিপসই নিয়ে বিয়ের ‘কাবিননামা’ করার অভিযোগ সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানে যাচ্ছেন ১৭ বিচারক, ৬ আইনজীবী মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

চার খুনের ঘটনায় থেমে গেল আগামী-অদিতের বিয়ের স্বপ্ন

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026,
  • 37 Time View

স্টাফ রিপোর্টার:

বিয়ের তারিখ চূড়ান্ত হয়েছিল। দুই পরিবারে চলছিল নতুন জীবনের প্রস্তুতি। এরই মধ্যে নির্মম হত্যাকাণ্ডে থেমে গেল আগামী চক্রবর্তী ও অদিত করের সাজানো স্বপ্ন। হবু স্ত্রীকে হারিয়ে গভীর শোকে ভেঙে পড়েছেন অদিত কর।

রোববার (২৩ আগস্ট) রাতে ‘কারমাইকেল কলেজ ক্রাশ অ্যান্ড কনফেশনস’ নামের একটি ফেসবুক পেজে আগামী চক্রবর্তী ও তার হবু স্বামী অদিত করের একটি ছবি প্রকাশ করা হয়। ছবির সঙ্গে অদিতের আবেগঘন একটি বার্তাও তুলে ধরা হয়।

পোস্টে অদিত কর লিখেছেন, ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেল।’ তিনি জানান, ছবিটি ঘটনার কয়েক দিন আগে তোলা। সেদিন আগামী তাকে বলেছিলেন, ‘আমরা তো কখনো কাপল পিক তুলি নাই, চলো আজকে তুলি।’ অদিত আরও লেখেন, ‘চিন্তা করও না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকব।’

পেজটির পোস্টে আরও বলা হয়, আগামী চক্রবর্তী ও অদিত করের বিয়ের তারিখ ইতোমধ্যে চূড়ান্ত হয়েছিল। দুই পরিবারের মধ্যে বিয়ের প্রস্তুতি নিয়েও আলোচনা চলছিল। স্বাভাবিকভাবেই নতুন জীবনের স্বপ্নে বিভোর ছিলেন দুজন। কিন্তু আকস্মিক এই হত্যাকাণ্ড তাদের সেই স্বপ্নকে চিরতরে থামিয়ে দিয়েছে।

অদিতের এক বন্ধু জানান, আগামী ও অদিতের বিয়ে পারিবারিকভাবে চূড়ান্ত হয়েছিল। বিয়ের প্রস্তুতি নিয়ে দুই পরিবারের মধ্যে কথাবার্তাও চলছিল। হবু স্ত্রীকে এমন নির্মমভাবে হারিয়ে অদিত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। বন্ধুটির ভাষ্য অনুযায়ী, কয়েক দিন আগেই অদিত তার বাবাকে হারিয়েছেন। এবার হারালেন হবু স্ত্রীকেও। পরপর এমন দুটি শোকের ঘটনায় অদিতকে কীভাবে সান্ত্বনা দেওয়া যায়, সেটিও বুঝে উঠতে পারছেন না তার স্বজন ও বন্ধুরা।

এদিকে গত শনিবার (২২ আগস্ট) রাতে রংপুর নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়ার একটি বাসা থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), তাদের মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়ম (১২)।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, চারজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

একদিকে চার সদস্যের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, অন্যদিকে বিয়ের আগেই হবু স্ত্রীকে হারিয়ে অদিত করের জীবনেও নেমে এসেছে গভীর অন্ধকার। যে ছবি দিয়ে তারা নতুন জীবনের স্মৃতি ধরে রাখতে চেয়েছিলেন, সেটিই এখন হয়ে উঠেছে তাদের অসমাপ্ত ভালোবাসার স্মারক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি