ঢাকা   ০১:৩১:০৮ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১২৬তম গোলে থামলেন মেসি

Reporter Name
  • Update Time : Wednesday, October 7, 2026,
  • 9 Time View

জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তটা আগেই জানিয়েছিলেন। আজ (বুধবার) সারা বিশ্বের কোটি সমর্থকের সামনে মাঠে নেমেই আনুষ্ঠানিকভাবে নিজের বিদায়টা রাঙালেন লিওনেল আন্দ্রেস মেসি। বিদায়ী ম্যাচে আফ্রিকান দেশ বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করলেন। এ নিয়ে ১২৬তম গোল করে আন্তর্জাতিক ফুটবলে ইতি টানলেন রোজারিও’র এই খুদে জাদুকর।

এস্তাদিও মনুমেন্তালে নিজেদের কিংবদন্তি তারকার জন্যই ছিল পুরো আয়োজন। যেখানে আর্জেন্টিনা ৩-০ গোলের জয়ে সেই উৎসবের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। বিদায়ী ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে ৩ গোলের প্রতিটিতেই নিজের ছোঁয়াটা রেখেছেন এলএমটেন। পেনাল্টিতে শেষ গোলটি করার আগে নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজকে দিয়ে করিয়েছেন বাকি দুই গোল।

প্রথমার্ধে দলের সর্বোচ্চ চারটি শট নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। গোলের সুযোগও পেয়েছিলেন, তবে শারীরিক নিয়ন্ত্রণ হারিয়ে ঠিক ফিনিশিংটা দেওয়া হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। মেসির ৪৮তম মিনিটে নেওয়া কর্নার থেকে বল পান বিদায়ী ম্যাচ খেলতে নামা আরেক তারকা ডিফেন্ডার ওতামেন্দি। বিদায় রাঙানোর জন্য গোলটির চেয়ে ভালো কিছু হতে পারত না। মেসির পাঠানো বল তিনি ভলিতে জালে জড়িয়েছেন। মিনিট দুয়েক পর তাকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি।

৬১ মিনিটে আর্জেন্টিনার দ্বিতীয় গোলেও বলের যোগানদাতা একজনই। বাঁ দিক থেকে মেসির বাড়ানো বল পেয়ে ভবিষ্যতের সম্ভাব্য ‘১০ নম্বর’ নিকো পাজ গোলপোস্টের দিকে ঘুরে বাঁকানো শটে বাম কোণ বল জালে জড়ান। আর ম্যাচের শেষ গোলটা হলো বিদায়ী মহাতারকার পা থেকে। অগাস্তিন গিয়াই বেনিনের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ৭১ মিনিটে সফল স্পট কিক নিয়েছেন মেসি, ওপরের কোণা দিয়ে তিনি জোরালো শট নিতেই সতীর্থদের ঘেরা বৃত্তে উদযাপনে মাতেন।

এর আগে ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে মেসি আর্জেন্টিনার হয়ে প্রথম ম্যাচ খেলতে নামেন ১৮ নম্বর জার্সি পরে। ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচে তিনি প্রথম আন্তর্জাতিক গোলটি করেন ২০০৬ সালের ১ মার্চ, প্রীতি ম্যাচটিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া। ওই বছরই বিশ্বকাপেও নিজের প্রথম গোলটি করেন মেসি। সার্বিয়া ও মন্টেনিগ্রোর বিপক্ষে যাত্রা শুরুর পর ২০২৬ আসর দিয়ে বিশ্বকাপ অধ্যায়ে ইতি টানার আগে সবমিলিয়ে করলেন ২১ গোল।

২০৮তম ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিটি তুলে রাখছেন মেসি। যেখানে ১২৬ গোল ও ৬৯টি অ্যাসিস্ট লেখা হলো তার নামের পাশে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তিনি জিতেছেন চারটি বড় শিরোপা (২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা)। জয়ের গৌরব ও বিশ্বজুড়ে এক অসামান্য উত্তরাধিকার নিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের ২১ বছরের দীর্ঘ অধ্যায়ের ইতি টানলেন মেসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি