ঢাকা   ০৭:৫৪:৩৩ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা বাকেরগঞ্জে দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ অগ্রণী ব্যাংকের ৯১ গ্রাহকের ৮ কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা গ্রেপ্তার কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে : আইজিপি প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৩৫ বাকেরগঞ্জে অবৈধ বালু-মাটি কাটায় জরিমানা, কারাদণ্ড চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন

বাকেরগঞ্জে অবৈধ বালু-মাটি কাটায় জরিমানা, কারাদণ্ড

মোঃ বেলাল হোসেন বাকেরগঞ্জ, (বরিশাল) প্রতিনিধি :
  • Update Time : Thursday, October 8, 2026,
  • 6 Time View


বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের মইনখালি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে মোট ৮ জনকে আটক করে সর্বমোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার মইনখালি এলাকায় কারখানা নদী ও পাণ্ডব নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধ উপায়ে নদী থেকে বালু উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ৮ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং সর্বমোট ৫ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। এ সময় সার্বিক সহযোগিতা করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নদী ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি