https://bindubanglatv.com/
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বারাগাঁও গ্রামে হজরত সারা (রা.) মহিলা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ধর্মীয় আলোচনা ও ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ড. খন্দকার মারুফ হোসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন।