https://bindubanglatv.com/
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৯৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৪৫ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, চোলাই মদ ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার অপরাধ দমন ও উদ্ধারসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৪৫ জনের মধ্যে ৩৬৯ জনকে মুচলেকায় অভিভাবক বা জিম্মাদারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৭৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ২৭৫ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া লক্ষ্মীপুরে ৫৪, নোয়াখালীতে ৫০, চাঁদপুরে ৪৩, ফেনীতে ৪০, চট্টগ্রামে ৩৬, ব্রাহ্মণবাড়িয়ায় ২৫, খাগড়াছড়িতে ১২, কক্সবাজারে ৯ এবং রাঙামাটিতে ১ জনকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনস্বার্থে পরিচালিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।