ঢাকা   ০৭:১১:১৯ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পারিবারিক বিরোধের জেরে পার্বতীপুরে প্রাথমিকের প্রধান শিক্ষককে খুন,গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : Sunday, October 25, 2026,
  • 3 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মিলন শাহ , ​বিশেষ প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক বিরোধের জেরে মনোরঞ্জন রায় (৫৫) নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​রোববার (২৫ অক্টোবর) দুপুরে পার্বতীপুর উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।​নিহত মনোরঞ্জন রায় পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় ও জমিজমা নিয়ে বিরোধের জেরে রোববার দুপুরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর চড়াও হয় এবং লাঠিসোটা নিয়ে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে।

​ওসি আরও জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। একজন দায়িত্বশীল শিক্ষককে এমন নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় ও শিক্ষক সমাজের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি