ঢাকা   ১১:৪৫:৩৫ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় ইউএনও-ওসির সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : Friday, October 30, 2026,
  • 5 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মেঘনা উপজেলায় উপজেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার, সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারমীন এবং মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলামের সঙ্গে পৃথকভাবে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন, জনসাধারণের সেবা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময়কালে এনসিপি মেঘনা উপজেলা শাখার নেতারা একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও জনকল্যাণমুখী উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্য বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তাঁরা।
এনসিপি নেতৃবৃন্দের পক্ষ থেকে জানানো হয়, জনগণের কল্যাণ ও জনস্বার্থকে প্রাধান্য দিয়েই তাঁদের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি