https://bindubanglatv.com/
মোঃ মিলন শাহ,পত্নীতলা (নওগাঁ):
নওগাঁর ধামইরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমন (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে উপজেলার ফার্শিপাড়া মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন ধামইরহাট উপজেলার বেলঘরিয়া গ্রামের আব্দুর রহিমের একমাত্র ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন স্বজনরা। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ইমন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
একমাত্র ছেলের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।