https://bindubanglatv.com/
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মেঘনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬-২৭ (সিজন-২)-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি সারা দেশে একযোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে মেঘনা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলিন রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা শাহে আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াদুদ মুন্সি, সদস্যসচিব সালাউদ্দিন সরকার ও যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।