ঢাকা   ০৪:২৮:৫৯ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে শেখ হাসিনাকে নিয়ে মারুফ কামাল খানের ব্যঙ্গাত্মক পোস্ট, ‘আহারে জ্বালানি বেগম’ চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮১৯, কিশোর গ্যাংয়ে কুমিল্লা শীর্ষে মালিকপক্ষের প্রস্তাব ১৫৮০০ টাকা, এবার শ্রমিকরা চান ২২ হাজার ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ, শুরু হবে বিআরটিসির মাধ্যমে নভেম্বর-ডিসেম্বর ও জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি দেশে ফিরতে শেখ হাসিনার ভয় কোথায়, প্রশ্ন ডোনারের ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারা পর্যালোচনায় সরকার : আইনমন্ত্রী

অভিনেতা সোহেল খান আর নেই

Reporter Name
  • Update Time : Tuesday, November 24, 2026,
  • 7 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

তার পরিবার সূত্র জানিয়েছে, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে অভিনেতার মৃত্যু হয়।

‘নসীব’ সিনেমার শুটিংয়ে বগুড়ায় অবস্থান করছিলেন অভিনেতা।

শুটিং ইউনিট সূত্র সংবাদ মাধ্যমে জানিয়েছে, গত ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। আগামীকাল তার শুটিং শেষ হওয়ার কথা ছিল।

শুটিং ইউনিটের সদস্যদের ভাষ্য, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। এ সময় তাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকারে ছুটে আসেন অন্য সদস্যরাও। এরপর দ্রুত সোহেল খানকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি