• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিএআরআইতে কৃষি গবেষণা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে কর্মশালার উদ্বোধন টাইমস টুডের সাংবাদিক হলেন তাজু! উচ্চ ডিগ্রিধারী সাংবাদিকেরা আজ কোথায়? উখিয়ায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত প্রবাসী কর্মী ও পরিবারের কল্যাণে সেবামূলক কার্যক্রমের প্রশংসা মন্ত্রী মির্জা ফখরুলের উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু নাসিরনগরে চরম বিদ্যুৎ সংকট, লাগামহীন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন মেঘনায় ফ্যামিলি কার্ড শুমারিতে মৌখিক পরীক্ষা বুধবার চাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ পুলিশ পরিচয়ে প্রতারণা রুখতে সবার প্রতি সতর্কবার্তা

গুজব সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না: আইজিপি

নিজস্ব সংবাদ দাতা / ৩৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০১৯

২৪ জুলাই ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন,  একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে এ পর্যন্ত ৮ জনকে পিটিয়ে হত্যা করেছে। নিহত একজনও ছেলেধরার সঙ্গে জড়িত ছিলো না, তারা ছিলো নিরপরাধ। এ ধরনের গণপিটুনি ঠেকাতে মাঠ পর্যায়ের সব ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে। গুজব সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না।

বুধবার (২৪ জুলাই) সকালে পুলিশ সদর দপ্তরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে  তিনি একথা বলেন।

এ সময় তিনি জানান, গুজব ছড়ানো অভিযোগে ৬০টি ফেসবুক পেজ, ২৫টি  ইউটিউব লিংক এবং ১০টি ভুয়া নিউজ পোর্টাল বন্ধ করা হয়েছে।  শুক্রবার জুমার নামাজে খুৎবার সময় ইমামের মাধ্যমে গুজববিরোধী বক্তব্য প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। সারাদেশে এ পর্যন্ত ৩১ মামলা হয়েছে এবং ১০৩ জন্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো ঘটনাতেই ছেলেধরার অস্তিত্ব মেলেনি।

এমন অবস্থায় বৃহস্পতিবার থেকে সচেতনতা সপ্তাহ পালন করবে পুলিশ। এছাড়া কোনো সন্দেহ হলে ৯৯৯ এ কল করে জানানোর আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক, একইসঙ্গে স্বল্প সময়ে পুলিশ সেখানে পৌঁছে যাবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন