• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যবার্ষিকী পালিত।

নিজস্ব সংবাদ দাতা / ২৪৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

২৭ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতা :

মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অবস্থিত চেতনায় নজরুল ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নজরুল ইন্সটিটিউট কেন্দ্র, শিল্পকলা একাডেমী, জেলা কালচারাল কমপ্লেক্স, নজরুল পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সামাজিক সংগঠনসমূহ।

পরে কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লার আয়োজনে আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাকংন, আবৃত্তি, নজরুল সঙ্গীত ও কবি নজরুলের জীবনকর্মের উপর কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম,বিপিএম(বার)।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক ছিলেন অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, কবি পিয়াস মজিদ। অনুষ্ঠানে পরিচালনা করেন কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত সহকারি পরিচালক আল আমিন।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন