• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট

মক্কা ও মদিনায় শবে কদরের রাতে মুসল্লিদের ঢল

নিজস্ব সংবাদ দাতা / ২৯৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০১৯

১ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

সৌদি আরবের পবিত্র ভূমি মক্কা ও মদিনায় শুক্রবার জুমার নামাজ, এশা ও তারাবির নামাজ এবং শবে কদরের (২৭ রমজান) রাতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছিল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি ইবাদত বন্দেগির মাধ্যমে দিন-রাত্রি কাটিয়েছেন। সৌদি আরব থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সাউদি গেজেটে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, গতকাল শুক্রবার (৩১ মে) ছিল জুমা এবং দিবাগত রাতে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত্রি লাইলাতুল কদরের রাত। জুমা ও লাইলাতুল কদর মিলে যাওয়ায় মক্কা ও মদিনাতে ধর্মপ্রাণ মুসল্লিদের নজিরবিহীন জমায়েত হয়।

বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিদের নির্বিঘ্নে ও ভাবগাম্ভীর্য পরিবেশে মক্কা ও মদিনায় জুমা, আসর, মাগরিব, এশা এবং তারাবির নামাজ শেষে শবে কদরের নফল নামাজ পড়ার সুযোগ করে দেয় সৌদি সরকার। নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

মক্কা ও মদিনার দুটি মসজিদ সরাসরি বাদশা সালমানের তত্ত্বাবধানে পরিচালিত হয়। গতকাল শুক্রবার সকাল থেকেই মক্কা ও মদিনার মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের ভিড় বাড়তে থাকে। মসজিদের প্রতিটি ফ্লোর ছিল মুসল্লিদের ভিড়ে ঠাসা। জুমার নামাজের সময় মক্কা হারাম শরীফের বাইরেও অনেক দূরে রাস্তায় মুসল্লিরা নামাজ আদায় করেছেন।

অনেকেই নামাজ পড়তে গিয়ে ওখানে দিন শেষে ইফতার করেন। ওখানে অবস্থান করে ওয়াক্তের নামাজ, তারাবি ও লাইলাতুল কদরের নামাজ আদায় করেন এবং কুরআন তেলাওয়াত করেন। ইনকিলাব


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন