• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নগরকান্দা উপজেলা হবে মাদকমুক্ত মডেল উপজেলা করার অঙ্গীকার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন যশোরে ১৮৫ বোতল অবৈধ মাদকদ্রব্যের সিরাপসহ গ্রেপ্তার ২ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা ২১ বছরেও নেই সেন্ট্রাল ড্রেনেজ, অল্প বৃষ্টিতেই ভেসে যায় নোবিপ্রবির সড়ক-মাঠ বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ভারতীয় ফুচকা ও কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২ মানুষের তৃষ্ণা নিবারণে ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন

গজারিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পেটানোর ঘটনায় মামলা ।

নিজস্ব সংবাদ দাতা / ৩৩৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০১৯

৯ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম , এম ডি ওসমান :

গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে আনারপুরা গ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহম্মদের মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় ভবেরচর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলমসহ তার একাধিক অনুসারীর নামে মামলা হয়েছে।

জানা যায়, গত রোববার সকালে আনারপুরা গ্রামে ভবেরচর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলমের নেতৃত্বে ১২ থেকে ১৪জন অনুসারী পূর্ব পরিকল্পিত ভাবে লাঠি সোটা হাতে নিয়ে সালেহ আহম্মদকে তার বাড়ির সামনে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেন।

এ সময় সালেহ আহম্মদের ডাক-চিৎকার শুনে তার খালাতো ভাই মামুন ও মামি শিউলি আক্তার এগিয়ে এলে শাহ আলমের লোকজন তাদেরকেও মারধর করে আহত করে। পরে তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভবেরচর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলমসহ তার একাধিক অনুসারীর বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা দায়ের করেন।

গজারিয়া থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সালেহ আহম্মদ স্থানীয় সংবাদ কর্মীদের জানান
শাহ আলম ও তার পক্ষের লোকদের এলাকায় অন্যায় অপকর্মের প্রতিবাদ করায় স্থানীয় আ’লীগ নেতা শাহ আলমের নেতৃত্বে তার অনুসারীরা তার ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন