• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

গজারিয়ায় ভাইয়ের আঘাতে বোন আহত : থানায় অভিযোগ।

নিজস্ব সংবাদ দাতা / ২৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯

১৩ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান

: গজারিয়া উপজেলার বড় রায়পাড়া গ্রামে পৈতৃক সম্পত্তির হিস্যা নিয়ে আপন বোন ফাতেমা (৩৫)কে পিটিয়ে আহত করেছে তার বড় ভাই ও ভাতিজারা । আজ বৃহস্পতিবার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড়রায় পাড়া গ্রামের ব্যাপারী বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় ফাতেমা তার জায়গা দেখাসোনা করতে গেলে বড় ভাই মনির হোসেন (৫৫), ও তার ছেলেরা ফাতেমা কে লাঠিসেটা ও বটি দিয়ে মেরে মাটিতে ফেলে রাখে, পরে ফাতেমার স্বামী রোকন মিয়া ও স্থানীয়রা উদ্ধার করে ফাতেমাকে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে চিকিৎসা দেন। আহত ফাতেমা জানান তার বড় ভাই মনির হোসেন ও তার পরিবারের লোকজন একাধিকবার মেরে হাসপাতালে পাঠিয়েছে এ বিষয়ে থানায় মামলাও রয়েছে। তাকে বিটা মাটি ছাড়া করতে এ ঘটনা ঘটিয়েছে তারা। এই ঘটনায় ফাতেমা নিজে বাদি হয়ে বড় ভাই মনির হোসেন ও তার ছেলে মোতালেব, মোশাররফ, মোরশেদ, অপু, নাম উল্লেখ করে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গজারিয়া থানার অফিসার ইনচার্জ হারুনর রশিদ জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন