ঢাকা   ১০:০৫:৫২ এএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

Reporter Name
  • Update Time : Friday, June 28, 2019,
  • 417 Time View

২৮ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম , কুমিল্লা সংবাদদাতা :

কুমিল্লায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধেথ এক মাদক কারবারি নিহত হয়েছে।  শুক্রবার ভোরে সদর উপজেলার বিবিরবাজার সীমান্তে এ ঘটনা ঘটে।নিহত প্রশান্ত কুমার দাস (২৯) নগরীর মোগলটুলী এলাকার বাদল চন্দ্র দাসের ছেলে।

১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, ভারত সীমান্তবর্তী বিবিরবাজার এলাকায় বিজিবির একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় মাদক চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে এক মাদক ব্যবসায়ী আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি