ঢাকা   ০৩:১৪:৪৭ পিএম, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী জেলা জাসদের কমিটি ঘোষণা: বারী সভাপতি মোমিন সম্পাদক।

Reporter Name
  • Update Time : Wednesday, July 3, 2019,
  • 394 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৩ জুন ২০১৯, বিন্দুবাংলা টি.. কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনী জেলা জাসদের কমিটিতে দীর্ঘদিন শূন্য থাকা সভাপতি পদে এতদিন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী কাজী আবদুল বারীকে পূর্ণঙ্গ সভাপতি ও আবদুল মোমিন মজুমদারকে সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

২ জুলাই রাতে ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতারের ছাগলনাইয়াস্থ বাসভবনে ফেনী জেলা জাসদ আয়োজিত এক সাধারণ সভায় এই ঘোষনাটি দেওয়া হয়।ফেনী জেলা জাসদের নব ঘোষিত সভাপতি কাজী আবদুল বারীর সভাপতিত্বে ও নব ঘোষিত সাধারণ সম্পাদক আবদুল মোমিনের সঞ্চালনায় উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফেনী-১ আসনের সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাসদ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার।সভায় বক্তব্য রাখেন জাসদ জেলা কমিটির সদস্য সিরাজ উদদৌলা পাটোয়ারী ও জিয়া উদ্দিন মেম্বার।এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,জেলা কমিটির কোষাধ্যাক্ষ মোঃজাফর ইমাম ও সংখ্যালগু বিষয়ক সম্পাদক বিনোদ বিহারী বিশ্বাসসহ দলীয় নেতা-কর্মীগণ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি