• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কোরবানির পশুর হাট ইজারাদার: শুধু ব্যবসা না আধিপত্য মেঘনায় ইয়াবাসহ আটক মোসলেম মিয়াকে কারাগারে প্রেরণ “তিন মাসে চার খুন” বক্তব্য নিয়ে প্রশ্ন, একটি হত্যাকাণ্ডের তথ্য মিলছে না মেঘনায় জমি সংক্রান্ত জেরে ভাইয়ের বিরুদ্ধে খুন-জখমের আশঙ্কার অভিযোগ দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলছে এনসিপি: হাসনাত আবদুল্লাহ এমপি নির্বাচনী গণসংযোগে হামলার মামলায় আ’লীগের ৮৬ নেতাকর্মী আসামি মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে

ফেনী শহরের মাষ্টার পাড়ায় হাজারী বাড়ীর পুকুর থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার।

নিজস্ব সংবাদ দাতা / ২৮৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০১৯

৬ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনী শহরের মাষ্টার পাড়ায় ফেনী-২ আসনের সাবেক সাংসদ জয়নাল আবদিন হাজারী বাড়ীর পুকুর থেকে ৫ জুলাই সন্ধ্যায় আবির সাহা অর্কি (১৩) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে,ফেনীর ফায়ার সার্ভিস কর্মিরা।অর্কি শহরের বাঁশপাড়া এলাকার শিবু সাহা’র একমাত্র ছেলে।
অর্কি’র লাশ উদ্ধারকারী ফেনী ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা ও এলাকা বাসি সূত্রে জানাযায়,ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রণীর ছাত্র অর্কি ঘটনার দিন বিকালে বন্ধুদের সাথে ফুটবল খেলে ৩ বন্ধু মিলে গোসল করতে হাজারী বাড়ীর পুকুরে আসে।গোসল সেরে তার ২ বন্ধু নিজ,নিজ বাসায় গেলেও অর্কি সন্ধ্যা অবদি বাসায় না ফিরলে অর্কি’র পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়ে না পেয়ে তার বন্ধুদের জিজ্ঞেস করলে,ওই ২ বন্ধু জানায় অর্কিকে তারা হাজারী বাড়ীর পুকুর ঘাটে রেখে বাসায় চলেযায়।পরিবারের লোকজন পুকুরে অর্কিকে খোঁজাখুঁজি করে না পেয়ে,একপর্যায় ফায়ার সার্ভিসে খবর দিলে,ফায়ার সার্ভিসের কর্মিরা হাজারী বাড়ীর পুকুর থেকে অর্কি’কে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার অর্কিকে মৃত ঘোষনা করেন।
ফেনী আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার আবু তাহের জানান,অর্কি’র লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরিকালীন তার শরীরে পানিতে ডুবে মরার কোন আলামত পাওয়া যায়নি,তবে তার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে দেখাগেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন