• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু, শোকের ছায়া সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন, ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ সৌদি আরবের সঙ্গে কৌশলগত পরমাণু চুক্তিতে ট্রাম্পের সম্মতি ইরান হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করলে বিশ্বে সংকট তৈরি হবে: রুবিও নিখোঁজের পর সেপটিক ট্যাঙ্কে শিশুর লাশ, গ্রেপ্তার চাচি আইসিসির পরোয়ানা কার্যকর করা নিউইয়র্ক সিটির দায়িত্ব নয়: মেয়র মামদানি জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার ৫ মে’র নৃশংসতা দেখে সবাই কেঁদেছে, ৫ আগস্টে সবাই রাস্তায় নেমেছে: মঞ্জু একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

মুহুরী নদীর বেড়ী বাঁধ ভেঙ্গে ফুলগাজী-পরশুরামে চারটি গ্রাম প্লাবিত।

নিজস্ব সংবাদ দাতা / ৩৩৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০১৯

৯ জুলাই ২০১৯,বিন্দুবাংলা  টিভি . কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃটানা দুই দিনের বর্ষণে ও ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মুহুরী নদীর বেড়ী বাঁধ ভেঙ্গে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৪ টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে।সন্ধ্যা ৭ টার দিকে হঠাৎ মুহুরী নদীর পানি বেড়ে গিয়ে বিপদ সীমার ১.৭০ সেঃমিঃ উপরদিয়ে প্রবাহিত হচ্ছে।
নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে দুই উপজেলার শালধর,মালিপাথর, নিলক্ষী ও দেরপারা নামক ৪ টি গ্রাম।
হঠাৎ নদীর পানি বেড়ে যাওয়ায় ফুলগাজী বাজারের গাড ওয়ালের উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে ফুলগাজী বাজারে প্রায় শতাধিক দোকানে পানি প্রবেশ করেছে।
পানিতে অনেক ব্যবসায়ীর দোকানের মালামাল নষ্ট হয়েছে।এদিকে প্লাবিত হওয়ার কারণে ফুলগাজী পুরশুরাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মোঃ জহির উদ্দিন জানান,তিনি ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।পরিদর্শনকালীন মঙ্গলবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত মুহুরী নদীর পানি বিপদ সীমার ১.৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন