• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

দেশ ডেঙ্গু মুক্ত না হওয়া পর্যন্ত আওয়ামিলীগ মাঠে থাকবে : ওবায়দুল কাদের ।

নিজস্ব সংবাদ দাতা / ৩৩৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০১৯

৪ আগস্ট ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম, দিলারা আক্তার লুনা :      বাংলাদেশের প্রতিটি মানুষকে ডেঙ্গুমুক্ত না করা পর্যন্ত আওয়ামী লীগের সকল নেতাকর্মী ডেঙ্গু বিরোধী অভিযানে মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ডেঙ্গু নিধন অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে যা যা করার আমরা তাই করবো। সিটি কর্পোরশনের দুই মেয়র, স্বাস্থ্যমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এমন কোনো বক্তব্যে দেবেন না, যে বক্তব্যের কারণে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। আপনারা কোনো বক্তব্যে দিতে চাইলে একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। আপনাদের বক্তব্য নিয়ে যেন সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি না হয়। মনে রাখতে হবে ডেঙ্গু মোকাবিলা করার জন্য জনসাধারণ আমাদের সাথে আছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডেঙ্গু মোকাবিলা করতে প্রতিটি ঘরের আঙ্গিনা পরিষ্কার রাখতে হব। সেজন্য প্রতিটি মানুষের আন্তরিকতা ও সহযোগিতা দরকার।

একটা মহল ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে দাবি করে সেতুমন্ত্রী বলেন, যাতে ঈদের সময় মানুষ বাড়ি-ঘরে না যায়। এজন্য তারা আতঙ্ক ছড়াচ্ছে। মানুষ কেন বাড়ি-ঘরে যাবে না! সবার ইচ্ছা আছে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ উৎযাপন করার। সবাই যাবেন তবে সর্তক থাকবেন। এটাই হলো আমাদের অনুরোধ, সর্তক থাকবেন। কারো জ্বর হলে রক্ত পরীক্ষা করে বাড়ি যাবেন, তা নাহলে বড় ধরনের বিপদের আশঙ্কা থাকতে পারে। ডেঙ্গু সম্পর্কে সতর্কীকরণ বার্তা রেডিও-টেলিভিশনে প্রচার করা হচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগস্ট মাস আসলেই একটি রাজনৈতিক অপশক্তি সক্রিয় হয়ে ওঠে। ওই সকল অপশক্তিকে প্রতিহত করতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের সচেতন থাকতে হবে। সম্মিলিতভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন