ঢাকা   ১০:৩৭:২৭ এএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে নবগত জেলা প্রশাসক এনামুল হকের যোগদান

Reporter Name
  • Update Time : Monday, August 26, 2019,
  • 259 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৬ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, শহিদুল ইসলাম কাজল,
জামালপুর: ২৬আগষ্ট নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক যোগদান করেন। তিনি জামালপুর জেলায় প্রবেশ পথে ঘোড়াধাপ এলাকায় পৌছালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন ও সহকারী কমিশনার ভূমি মাজহারুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তার পর জামালপুর সার্কেট হাউজে আসলে স্থানীয় সরকার উপপরিচালক কবীর আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রাজীব কুমার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
জানা যায়, নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের জন্মস্থান কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার শশিদল গ্রামে। পিতার নাম হাজী মোঃ আব্দুস সামাদ। তিনি জনপ্রশাসন মন্ত্রাণালয়ের (পদকপ্রাপ্ত) উপসচিব ছিলেন। জামালপুরে যোগদান করে নবাগত জেলা প্রশাসক এনামুল হক সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি