• বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মেঘনায় ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি

আবারও পাকিস্তান সফরে যাচ্ছে বাংলার মেয়েরা

নিজস্ব সংবাদ দাতা / ২৩২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

৩১ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

দুই ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলতে আবারও পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী অক্টোবর-নভেম্বরে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার (৩০ আগস্ট) এ সূচি প্রকাশ করেছে।

দ্বিতীয় নারী দল হিসেবে এ বছর পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। এর আগে গত জানুয়ারিতে তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তানে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ নারী দল। শ্রীলঙ্কার পুরুষ দলও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে সেপ্টেম্বরের শেষ দিকে পাকিস্তানে যাবে।

আগামী ২৩ অক্টোবর পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ। এরপর ২৬ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। পরে ২৮ ও ৩০ তারিখ হবে বাকি দুই ম্যাচ। ওয়ানডে সিরিজের দুই ম্যাচ হবে নভেম্বরের ২ ও ৪ তারিখ। পাঁচটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

গত চার বছরে দ্বিতীয়বারের মতো পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ নারী দল। সবশেষ ২০১৫ সালের সফরে দুটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেছিল তারা। টি-টোয়েন্টি সিরিজ ২-০ তে হারলেও ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল বাংলাদেশের মেয়েরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন