• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খাগড়াছড়িতে ‘‘শেখ হাসিনা অডিটরিয়াম” ভবনের উদ্বোধন

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

২ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে শেখ হাসিনা অডিটরিয়াম ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি।

শনিবার(৩১আগস্ট) সকালে খাগড়াছড়িতে বর্তমানে চলমান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তারমধ্যে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ১কোটি ৫৩ লাখ টাকা দিয়ে নব-নির্মিত ডরমিটরি ভবন উদ্বোধন করেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। পরে বিদ্যালয়ের ২কোটি ২০ লাখ টাকা ব্যয়ে শেখ হাসিনা অডিটরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শেষে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান।

অনুষ্ঠানে চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা-এনডিসি বলেন, আমাদের সাধ্যের মধ্যে আমরা পাহাড়ের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আর সেক্ষেত্রে শিক্ষাকে এগিয়ে নিতে আমরা অগ্রাধিকার দিচ্ছি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের সহধর্মিনী মিজ. অনামিকা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম, সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী ও আশীষ কুমার বড়ুয়া প্রমুখ।

এছাড়াও খাগড়াছড়ি শহরের তেঁতুলতলা এলাকায় দু’টি পৃথক প্রকল্পে ৬৫ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ এবং জেলার মাটিরাঙায় ৩কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ব্রিজ এবং রাস্তা উদ্বোধন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন