• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ওমর ফারুক ও স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব স্থগিত

নিজস্ব সংবাদ দাতা / ১৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

২২ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :

যুবলীগের চেয়ারম্যান পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া ওমর ফারুক চৌধুরী, তার স্ত্রী ও তিন ছেলে এবং তাদের মালিকানাধীন দুটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ (লেনদেন স্থগিত) করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর অধ্যাদেশ-১৯৮৪-এর ১১৬ ধারার ক্ষমতাবলে গত ১৪ অক্টোবর এনবিআর থেকে ব্যাংকগুলোকে এই আদেশ দেওয়া হয়েছে।

ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে এনবিআর বলেছে, ওমর ফারুক চৌধুরী, তার স্ত্রী শেখ সুলতানা রেখা, তিন ছেলে আবিদ চৌধুরী, মুক্তাদির আহমেদ চৌধুরী ও ইশতিয়াক আহমেদ চৌধুরীর ব্যাংক হিসাব থেকে কোনও টাকা উত্তোলন বা স্থানান্তর করা যাবে না। একই চিঠিতে তাদের ব্যবসায় প্রতিষ্ঠান লেকভিউ প্রোপার্টিজ ও রাও কনস্ট্রাকশনের হিসাবের লেনদেনও স্থগিত করা হয়েছে।

চিঠিতে তাদের বর্তমান ঠিকানা দেওয়া হয়েছে ধানমন্ডি ৮/এ সড়কের ইস্টার্ন হেরিটেজ, রমনার বঙ্গবন্ধু অ্যাভিনিউর ৪৫ নম্বর বাসা ও চট্টগ্রামের রাউজানের সূত্রাপুর।

এর আগে ৩ অক্টোবর ওমর ফারুকের ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তখন তার নামে থাকা সব হিসাবের লেনদেনের তথ্যসহ বিবরণী পাঠাতে ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়।

ক্যাসিনো কেলেঙ্কারিতে এর আগেও কয়েকজন যুবলীগ নেতা ও ব্যবসায়ীর ব্যাংক হিসাব তলব করে বিএফআইইউ এবং অনেকের ব্যাংক হিসাব স্থগিতও করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন