• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

বাবার অবস্থা আশঙ্কাজনক: ইশরাক

নিজস্ব সংবাদ দাতা / ২০১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০১৯

২ নভেম্বর ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

নিউইয়র্কে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বাবা এখনও বেঁচে আছেন। দশদিন যাবৎ হসপিটালে ভর্তি আছেন। ওনার অবস্থা খুবই গুরুতর। বেশ মুমূর্ষু অবস্থায় আছেন। চিকিৎসক বলেছেন তার অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (০১ নভেম্বর) রাতে নিউইয়র্ক থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, উনি (সাদেক হোসেন খোকা) একজন বীর মুক্তিযোদ্ধা। চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য। দুই বার কেবিনেট মন্ত্রী ছিলেন। একই সঙ্গে তিনি অবিভক্ত ঢাকার মেয়র, কেবিনেট মন্ত্রী ও অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সভাপতি পদে ছিলেন।

তিনি বলেন, ওনার ক্যান্সারের যে ট্রিটমেন্ট চলছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। ক্যান্সারের ট্রিটমেন্ট দেওয়ার মতো আর পরিস্থিতি নেই। এখান থেকে ফিরে আসাটা আল্লাহর ওপর নির্ভর করছে।

সাদেক হোসেন খোকা গত তিনদিন ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। নিউইয়র্কের ম্যানহাটনের স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন খোকার শারীরিক অবস্থা পরিবর্তনের আশা ছেড়ে দিয়েছেন চিকিৎসকেরা। তারা খোকার সব চিকিৎসা বন্ধ করে দিয়েছেন।

খোকার জীবনের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে দেশে নেওয়াও পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। পাসপোর্ট না থাকায় দেশে ফিরতে পারছেন না তিনি। পরবর্তী সময়ে কী হবে, এ নিয়ে স্বজনেরা বিভ্রান্তিতে আছেন।

ক্যান্সারের চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে নিউইয়র্ক যান খোকা। তারপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক সিটির কুইন্সে থাকছেন তিনি।

সূত্র জানায়, লাগাতার ওষুধ সেবনের কারণে খোকার মুখে ঘা হয়ে গেছে। তিনি খাবার খেতে পারছিলেন না বিধায় স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে ভর্তির পর গত ২৭ অক্টোবর তার ফুসফুসে একটি ছোট অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে ওই হাসপাতালেই। ইনকিলাব


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন