• বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ফেনীতে জেএসসি ও জেডিসি পরীক্ষায় পরীক্ষা দিচ্ছে ৩১ হাজার ৭ শত ২৭ জন পরীক্ষার্থী

নিজস্ব সংবাদ দাতা / ১৪০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

৪ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃফেনীর ৬ টি উপজেলায় মোট ৩৫ টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২০১৯ শিক্ষাবর্ষে পরীক্ষা দিচ্ছে মোট ৩১ হাজার ৭ শত ২৭ জন পরীক্ষার্থী ও পরীক্ষার্থীনি।এর মধ্যে স্কুল পর্যায় ৬ টি উপজেলায় ২৬ টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি পরীক্ষায় ২৫ হাজার ৭ শত ও মাদ্রাসা পর্যায় জেডিসি পরীক্ষায় ৯ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ৬ হাজার ২৭ জন পরীক্ষার্থী এবং পরীক্ষার্থীনি।
জেলার ৬ টি উপজেলার মধ্যে ফেনী সদর উপজেলায় ১০ টি পরীক্ষা কেন্দ্রে ৯ হাজার ৮ শত ৮৬ জন,ছাগলনাইয়ায় ৫ টি কেন্দ্রে ২ হাজার ৮ শত ৮১ জন,ফুলগাজীতে ২ টি কেন্দ্রে ২ হাজার ১ শত ২০ জন,পরশুরামে ১ টি কেন্দ্রে ১ হাজার ৩ শত ৪৭ জন, দাগনভূঞাঁয় ৪ টি কেন্দ্রে ৪ হাজার ৮ শত ৩০ জন ও সোনাগাজীতে ৪ টি কেন্দ্রে ৪ হাজার ৪ শত ৬ জন পরীক্ষার্থী এবং পরীক্ষার্থীনি পরীক্ষা দিচ্ছে।পরীক্ষা চলাকালীন জেলার ৩৫ টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে নকল করার দায় বা অন্য কোন অপরাধে,এখনো পর্যন্ত কোন পরীক্ষার্থী এবং পরীক্ষার্থীনি বহিষ্কৃত হয়েছে এমন কোন সংবাদ পাওয়া যায় নি।জেএসসি ও জেডিসি পরীক্ষা সংক্রান্ত এইসব তথ্য নিশ্চিত করেছেন,ফেনী জেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন