• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

বাংলাদেশে আওয়ামী জাহেলিয়া যুগ চলছে

নিজস্ব সংবাদ দাতা / ২৪৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯

১০ নভেম্বর ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজ বাংলাদেশে ভিন্ন ধরনের একটা আইয়ামে জাহেলিয়া যুগ চলছে। এটা আওয়ামী জাহেলিয়া যুগ। নির্দ্বিধায় মানুষ রাস্তাঘাটে মরে পড়ে আছে। নদী-নালা-খাল-বিল এর মধ্যে মানুষের লাশ ভাসছে। প্রতিদিন শুধু নারীরাই লাঞ্ছিত হচ্ছে না। শিশুরাও লাঞ্ছনার, ধর্ষণের শিকার হচ্ছে।

রোববার (১০ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপির আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

দোয়া ও মিলাদ মাহফিলের আগে বক্তব্যে রিজভী আহমেদ বলেন, হযরত মুহাম্মদ (সা.) কে সমগ্র বিশ্বের রহমত হিসেবে পাঠানো হয়েছে। তার মতো একজন মহামানবের সম্পর্কে আলোচনা করা অত্যন্ত কঠিন। আমরা মহানবীর (সা.) এর আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি। তার আদর্শ ধরে রাখল আমাদের সমাজে কোন কদাচার-অনাচার আসন গেড়ে বসতে না। 

তিনি বলেন, বারবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র হয়েছে। এখনও ষড়যন্ত্রের আভাস আমরা শুনতে পাই। ঐক্যে যদি কেউ ফাটল ধরানোর চেষ্টা করেন তাহলে তারা নিজেরাই ফেটে পরবেন।

মিলাদ শেষে পরে মুসলিম উম্মাহর মঙ্গলকামনার পাশাপাশি কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জিয়া পরিবারসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন