ঢাকা   ১২:১১:১০ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় জাতীয় পার্টির সভায় দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

Reporter Name
  • Update Time : Saturday, November 16, 2019,
  • 344 Time View

১৬ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতা :
কুমিল্লায় জাতীয় পার্টির সাংগঠনিক সভায় বক্তব্য দেয়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সাবেক সংসদ সদস্য (এমপি) আমির হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে কুমিল্লা টাউন হল মিলনায়তনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ শনিবার দুপুরে কুমিল্লা টাউন হল মিলনায়তনে জাতীয় পার্টি কুমিল্লা দক্ষিন জেলা, কুমিল্লা উত্তর জেলা ও মহানগর এর সাংগঠনিক সভা চলছিলো। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস. এম ফয়সাল চিশতী, বিরোধীদলীয় হুইপ অধ্যাপক রওশন আরা মান্নান এমপিসহ কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি