• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তার বিহীন আকাশ দেখল সিলেট নগরবাসী

নিজস্ব সংবাদ দাতা / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০

৭ জানুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

সিলেট নগরীকে বলা হয় আধ্যাত্মিক নগরী । আধ্যাত্মিক এই নগরীর সৌন্দর্য বৃদ্ধি করতে বছরের বারো মাসই বিভিন্ন উদ্যোগ নিতে দেখা যায় নগর কর্তৃপক্ষকে। এই ধারাবহিকতায় এ বছরের শুরুতে তারহীন জঞ্জালমুক্ত নগরীরর দেখা মিলেছে।

বিদ্যুতের ঝুলন্ত তার এবং অন্যান্য প্রতিষ্ঠানের ঝুলন্ত তার সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এতে করে নীল আকাশ সিলেটের আগত দর্শনার্থীদের আলাদা মুগ্ধতা দিয়েছে।  তারহীন সিলেট নগরী গড়ার প্রত্যয়ে শুরুতেই পবিত্র স্থান দরগা গেইট এলাকা থেকে কার্যক্রম শুরু করা হয়েছে।

আধুনিক ও বসবাস উপযোগী ডিজিটাল নগরীর গড়ার প্রত্যয়ে দৃঢ় অঙ্গীকারবদ্ধ বর্তমান সরকার। আওয়ামী লীগ সরকারের পদক্ষেপ অনুযায়ী সিলেট নগরী থেকে শুরু হয়েছে আন্ডারগ্রাউন্ড বা মাটির নিচ দিয়ে এসব তার প্রতিস্থাপন। যার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে দরগা গেইট এলাকায়। পর্যায়ক্রমে এটি গোটা সিলেট শহরেই খুব দ্রুত বাস্তবায়ন করা হবে বলে নগর কর্তৃপক্ষ জানিয়েছে।

সিলেট নগরীরর বাসিন্দা মো. কাইয়ুম বলেন, এতদিন কেমন জানি শহরটাকে লাগত। আজ থেকে অন্যরকম এক আবহ সৃষ্টি হয়েছে।

আজ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী হযরত শাহজালাল (র) এর মাজার প্রাঙ্গন ঘুরে দেখেন।   তিনি বলেন,

 আমরা একটি আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে নেমেছি। ধীরে ধীরে আমরা একটি সত্যিকারের বসবাসযোগ্য সিলেট নগরী গড়ে তুলতে পারব।  


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন