• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ভোলায় বিএনপি বাজারে আগুন, পুড়ে ছাই দুই দোকান নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে রাতের খাবার বিতরণ নাজমুল মোস্তাফা আমিনের নির্দেশনায় লোহাগাড়ায় ১০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ গজারিয়ায় এক রাতে ডাকাতি-চুরি, ১০ লাখ টাকার ক্ষতির দাবি কুতুবদিয়ায় ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার, জীবিত ফিরলেন ৭ মেঘনায় ফার্নিচারের দোকানে ছিনতাই, গ্রেপ্তার ১ রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ

মেঘনার ১৭ জন সহ কুমিল্লায় ৬১০ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব সংবাদ দাতা / ২৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

১৯ মার্চ,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট : কুমিল্লার ১৭ উপজেলায় বিভিন্ন দেশ থেকে আসা ৬১০ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিন জনের মধ্যে করোনাভাইরাসের কোনও লক্ষণ দেখা যায়নি। তারা স্বাভাবিক চলাফেরা করছেন। এ তিনজন গত ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

জেলা সিভিল সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, সদর উপজেলায় ২৪, মেঘনা ১৭, হোমনা ১৬, তিতাস ৭৮, দাউদকান্দি ২২, মুরাদনগর ২২৫, দেবিদ্বারে ৬, বুড়িচং ১১, বি. পাড়া ০৯, চান্দিনা ২২, বরুড়া ৮, লাকসাম ১১, মনোহরগঞ্জ ৪০, নাঙ্গলকোট ২৭, চৌদ্দগ্রাম ১৪, সদর দক্ষিণে ৪৭ ও লালমাই উপজেলায় ৩৩ জনসহ কুমিল্লা ৬১০জন হোম কোয়ারেন্টাইনে আছেন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান বলেন, বৃহস্পতিবার (১৯ মার্চ) পর্যন্ত কুমিল্লার বিভিন্ন উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে আসা ৬১০ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আছেন। তিন জন হোম কোয়ারেন্টাইনে থাকার পর তাদের মধ্যে করোনার কোন লক্ষণ পাওয়া যায়নি। যে কোন প্রবাসী দেশে ফেরার পর স্বাস্থ্য বিভাগ থেকে ১৪ দিন পর্যন্ত বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য তাদের পরামর্শ দেয়া হয়েছে। এ বিষয়টি প্রশাসন দেখাশোনা করছেন। এ ছাড়া সকলে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার পরামর্শ দেন এ কর্মকর্তা।

সিভিল সার্জন আরো বলেন, করোনাভাইরাস আক্রান্ত রোগীর সেবা দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সকল কিছু আজ কুমিল্লায় এসে পৌঁছেছে। করোনা ভাইরাস আক্রান্ত অন্ততপক্ষে শতজন রোগীকে সেবা প্রদান করা যাবে।। আজকের মধ্যে ই সকল উপজেলায় এ সকল প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হবে।
সূত্র : জাগো কুমিল্লা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন